ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারী আটক

0
60

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জি.এম সাহাবুল ও বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির হোসেনের নেতৃত্বে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকডোষ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লোকমান, মনির, ইব্রাহিম, আকবর, সোহাগ, ইসমাইল, জসিম, কামরুল, রুবেল, মিজানুর রহমান, জিয়া, মিজান ও আক্তার সহ ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির (বিপিএম) বলেন, বৃহস্পতিবার রাতে জুয়ার আসর থেকে ১৩ জনকে আটক করে শুক্রবার ২১ জুন দুপুরে মামলার মাধ্যমে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here