ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

0
54

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সাইফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর অানুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিকদার বাড়ির মো: ফারুকের ছেলে ও স্থানীয় গজারিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি)মাদরাসা থেকে অালিম পরীক্ষা দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল পড়াশোনার পাশাপাশি গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ও মক্তবের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে গোসল শেষে মক্তবের ছাদে কাপড় শুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুলের সারা শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here