
সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তাঁর বহু ভক্তকে। কৃষ্ণের জন্মকাহিনি, জীবন নিয়ে উৎসাহের অবকাশ নেই।
ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ সোমবার জন্মাষ্টমীতে দেশের বন্যার্তদের জন্য প্রার্থনা করা হয় এবং উৎসবের খরচ কমিয়ে সেই অর্থ বন্যাদুর্গতদের কাছে পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রম থেকে শোভাযাত্রা বের করা হয়। এছাড়া প্রার্থনায় দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি শ্রী রুপন চন্দ্র মজুমদার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সহ সভাপতি টিটু দে, সাধারণ সম্পাদক মিঠুল চন্দ্র সিং, সাংগঠনিক সম্পাদক অন্তর হাওলাদার, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিধুভূষন রায়, সদস্য স্বপন চন্দ্র দাস, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সাগর দত্ত, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুব্রত মজুমদার এছাড়া ও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।





