লালমনিরহাট সদরে দীর্ঘদিন থেকে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষিকা, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

0
104

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা ও একই সাথে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০ টায় ক্লাসে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীরা পদত্যাগের দাবিতে মাঠে নেমে পড়েন ও ভুয়া ভুয়া স্লোগানে পদত্যাগের দাবি জানায় তারা। সারাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর থেকে দূর্নীতির দায়ে অভিযুক্ত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ পত্র জমা দেয়।

গত ২০ আগষ্ট মঙ্গলবার থেকে কাশিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আখতার স্কুলে আসেনি। শিক্ষার্থীরা জানায় আমাদের ম্যাম স্কুলে নিয়মিত আসেন না। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার বিথী জানায়, আমাদের পারভীন ম্যাম পরিক্ষার ফি বেশি করে নেয় আমরা বলতে গেলে থাপ্পড় দেওয়ার হুমকি দিয়ে রুম থেকে বের করে দিতেন। স্কুলে নলকূপ নেই টিন ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়তো এসব বললে তিনি রাগারাগি করতো।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমিন আক্তার সাংবাদিকদের জানায়,আমরা প্রধান শিক্ষিকার পদত্যাগ চাই কারন আমরা মাঠে ক্লাস করি, পদার্থ বিজ্ঞান ক্লাস কি মাঠে করা যায়। ম্যাম আমাদের বাংলা ক্লাস নেয় কিছু পড়ায় না শুধু শুধু ক্লাসে বসে থেকে সময় পার করে অন্য শিক্ষক কে ক্লাস নিতে দেয় না এভাবে প্রতিষ্ঠান চলবে না তাই আমরা মেম এর পদত্যাগ চাই।

এসময় শিক্ষার্থীরা আরো জানান দীর্ঘ ১৬ বছরে স্কুলের কোন উন্নয়ন হয়নি। স্কুলের ভাঙা প্রাচীর দিয়ে শিক্ষার্থীরা চলাচল করে। প্রধান শিক্ষিকা যতক্ষণ পদত্যাগ করবে না আমরা ক্লাস রুমে প্রবেশ করবো না।

উল্লেখ্য, প্রধান শিক্ষিকার পদত্যাগ চেয়ে দীর্ঘ সময় ধরে সহকারী প্রধান শিক্ষিকা রিনা আক্তারকে অফিস রুমে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

এদিকে সহকারী প্রধান শিক্ষিকা রিনা আক্তার জানায়, তিনি গত ০৫ দিন থেকে অসুস্থতার কথা বলে স্কুলে আসেন না। তিনি আরো জানান প্রধান শিক্ষিকা পারভীন আখতার কোন অসুস্থতার জন্য আবেদন পত্র জমা না দিয়ে ছুটি না নিয়েই অফিসের কাজ করছেন বলে তিনি আমাকে জানান।


লালমনিরহাট সদরে দীর্ঘদিন থেকে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষিকা, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here