পবিপ্রবিতে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জীবন ও সাধারন সম্পাদক মুশফিক নির্বাচিত

0
121

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির বিদায়ী সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ জান্নাতীন নাঈম জীবন এবং সাধারণ সম্পাদক কৃষি অনুষদের ১৯-২০ সেশনের শিক্ষার্থী কাজী মুসফিকুর রহমান মাসুক নির্বাচিত হয়।

বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সদ্য বিদায়ী সভাপতি মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মাসুদ, বিশেষ অতিথি হিসেবে পবিপ্রবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক এম.এম. মেহেদী হাসানসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।

৬৫ জন সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি শোয়েব রায়হান, সহ-সভাপতি শাহনেওয়াজ কবীর, তানজির পিয়াস, মো: সোহবাত সাকিব, মো: আল আমিন, শাওন বিশ্বাস, শাদমান সাকিব পলক, মাহদী হাসান তুষার, মো: সদর হোসাইন, সানজাদুল আলম হৃদয়, জাহিদ হাসান, মো: ইব্রাহিম হোসেন, আদিয়া আবিদা মিতু, মোছা: সহিফা চৌধুরী, তাজনীন তৃষা, শাহারিন সিমি।


পবিপ্রবিতে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জীবন ও সাধারন সম্পাদক মুশফিক নির্বাচিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here