গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে চেম্বার ভবনের হল রুমে স্বাস্থ্যবিধি মেনে এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এসব শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে কমে যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সেখ মাসুদুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটুসহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles