নেত্রকোনার তিনটি ইউপিতে সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে

অনলাইন ডেস্ক:

নেত্রকোনার তিনটি ইউপিতে সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে পূর্বধলা উপজেলার সালথী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট গ্রহণ হওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও।

এ নির্বাচনে জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন ও খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী সদর এবং মেন্দিপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে হবে ভোট গ্রহণ হচ্ছে।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিন ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ২৩ জন, সংরক্ষিত সদস্য ৪০ জন ও সাধারণ সদস্য ১১৬ জন। তার মধ্যে পূর্বধলার ধলামুলগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন। খালিয়াজুরী সদরে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন। মেন্দিপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশা করা যাচ্ছে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন হবে সকলের সহযোগিতায়। জেলা পুলিশের প্রধান মো. আকবর আলী মুনসী জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিগত ৫ টি ধাপের নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। এটাও সেই ধারাবাহিকতায় সম্পন্ন হবে। সেজন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

নির্বাচন অফিস সূত্র আরও জানায়, দুই উপজেলার ইউপি তিনটিতে ২৯টি কেন্দ্রের ১৭২টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৫টি এলাকার মোট ৫০ হাজার ৫০৩ জন ভোটার। তদের মধ্যে নারী ২৪ হাজার ৬১৫ জন ও পুরুষ ২৫ হাজার ৮৮৭ জন।

উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে খালিয়াজুরী সদরের অনুষ্ঠিত ভোট গ্রহণের দিনে সহিংসতায় এক প্রার্থীর ভাই গুলিতে নিহত হয়েছিলেন।


নেত্রকোনার তিনটি ইউপিতে সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles