সাতক্ষীরা বল্লীতে ছাএদলের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

0
66

সুমন হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়নের নারায়ণ পুর অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা প্রতিযোগিতা। একসময় এই খেলা ছিল গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে আয়োজন করা হয় গাদন খেলা প্রতিযোগিতা। আর এ খেলা দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক।

শুক্রবার বিকালে ফাইনাল খেলায় অংশ নেয় মুকুন্দ পুর গাদন একাদশ অন্য দিকে ঘরচালা গাদনএকাদশ। ঘরচালা গাদন একাদশ ০১ কে মুকুন্দ পুর গাদন একাদশ ০৩ ঘরে হারিয়ে, মুকুন্দ পুর গাদন একাদশ। সন্ধ্যায় গড়িয়ে যাওয়ায় মুকুন্দ পুর গাদন একাদশ কে চ্যাম্পিয়ান ঘোষনা করা হয়। খেলে শেষে উভয় দলের খেলোয়ারবৃন্দ গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গাদন খেলা পরিচিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক ১২নং বল্লী ইউনিয়ন ছাএদল।

গাদন খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মহিতুল ইসলাম চেয়ারম্যান ১২নং বল্লী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম চন্দন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিথ ছিলেন জেলা ছাএ দলের সভাপতি শরিফুল উজ্জামান সজীব।

উপস্থিত ছিলেন ১১নং ঝাউডাংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সেলিম আক্তার মন্টু সভাপতি ১২নং বল্লী ইউনিয়ন বিএনপি, আব্দুল গনি সাধারণ সম্পাদক বল্লী ইউনিয়ন বিএনপি, মিজানুর রহমান পিকলু জামাতের আমির ১২নং বল্লী ইউনিয়ন। এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে গন্যমান্য বক্তি বর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন গাদন খেলা একটি প্রাচীন খেলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতিরও একটি অংশ। যুবসমাজ ও কিশোর সমাজের মানষিক শক্তি গড়নের বিশেষ সহায়তা করে, মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে সহায়তা করে গাদন খেলা।

তবে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতে গাদন খেলা নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন দর্শকবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের প্রধানের হাতে পুরস্কার হিসেবে উপহার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দ।


সাতক্ষীরা বল্লীতে ছাএদলের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here