
মোঃ কবির গাজী,ক্রাইম রিপোর্টার পটুয়াখালী
পটুয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর সকাল ৮টায় আল-হেরা হাফিজিয়া মাদ্রাসার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসাইনের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ ইদ্রিস সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির আহমদ বরিশাল অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম সাইফুল্লাহ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা আবুল বাশার পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌরসভা, মোহাম্মদ সাইদুর রহমান খান সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলা, মোহাম্মদ আল মামুন সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা ও আরো অনেকে










