আমতলীর আঠাগাছিয়া সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মো. বসির তালুকদার

0
43

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

আঠাগাছিয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণ সহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক মো. বসির তালুকদার।

মো. বশির তালুকদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসের ৩১ তারিখ বছর শেষ হয়ে যায়। অন্যদিকে জানুয়ারি মাসের এক তারিখ নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনা করা হয়। আমাদের মাঝে থেকে ২০২৪ সাল বিদায় নিচ্ছে সূচনা হচ্ছে ২০২৫ সালের। আমাদের করা ভুল ত্রুটি যেন সামনের বছরে না হয়। যার জন্য আমরা একজন আরেকজনের প্রতি এই উইশ করতে পারি। নতুন বছরকে সামনে রেখে সবার প্রতি শুভকামনা রেখে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

মো. বসির তালুকদার আরো বলেন, পহেলা জানুয়ারি প্রতি বছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়।’ শুভ ইংরেজি নববর্ষ ২০২৫ইং।


আমতলীর আঠাগাছিয়া সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মো. বসির তালুকদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here