দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন প্রেমিকার বাড়িতে

0
40

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা যায়।

রোববার  বিকাল সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাঁদনী।

অনশনরত প্রেমিকা চাঁদনী জানায়, চার থেকে পাঁচ বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়রে সাজনের সঙ্গে দেখা, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। নিয়মিত দেখা সাক্ষাত চলে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের  আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহানা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন তিন জনে আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। মিডিয়াকর্মী এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। চাঁদনী আরও বলেন এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করতেছে। আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি।

অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন। শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন এটা মিথ্যা ও ষড়যন্ত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই সাহিদ কে ঘটনাস্থলে পাঠিয়েছি।


দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন প্রেমিকার বাড়িতে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here