একুশে টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

0
20

অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় কফি হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে ওই কফি হাউজে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৩৩ মিনিটে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে এর ক্ষয়ক্ষতি এখনও জানা সম্ভব হয়নি।


একুশে টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here