নরসিংদীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
28

নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপি’র সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ে। শনিবার সন্ধ্যায় নরসিংদী সদর থানা ও মাধবদী থানা বিএনপি’র উদ্যোগে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্ব প্রস্তুতি সভায় নরসিংদী সদর থানা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেত্রীবৃন্দ। আগামী ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপি’র সম্মেলনকে সু-শৃঙ্খলভাবে সফল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


নরসিংদীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here