
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলায় তারুণ্যের আলো ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সংগঠনটির নির্বাহী পরিষদ আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলআমিন হোসেন শান্তকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন আব্দুর রহমান শাকিল (হাবিপ্রবি), সহসভাপতি সজিবুর রহমান (জাকাইনবি), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন (জবি), সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আলম আরাফ (চবি), যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশিক এলাহী (চবি), প্রচার সম্পাদক নাঈম (জাবি), দপ্তর সম্পাদক রুবিন (বুটেক্স), কার্যকরী সদস্য হিসাবে রয়েছেন মো. শরীফ (চবি), প্রত্যয় নন্দী (বিএসএমআরএসটিইউ), মো. সাকিব (বিসি), মো. মেসবাহউদ্দিন (ডিসি), মো. জিহাদ (টিসি)।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইব্রাহীম খলিল বলেন, তারুণ্যের আলো ফাউন্ডেশন ২০২১ইং সালে ড্রিম টু পাবলিক ইউনির্ভাসিটি স্লোগান নিয়ে যাত্রা শুরু করে, অত্র অঞ্চলের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়মুখী করার ক্ষেত্রে বিভিন্ন সভা, সেমিনার করে সর্বোপরী মেধাবী শিক্ষার্থীদের এ দিকে সফল করার নিমিত্তে আমাদের এ যাত্রা, আমাদের কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে অনেকেই ইতোমধ্যে দেশের স্বনামধন্য পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।










