লালমোহন পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যার পর ৮নং ওয়ার্ডের লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, মো. আমজাদ হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো. রফিকুল ইসলাম, নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ৭ ও ৮নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।


লালমোহন পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles