আমতলীর আওয়ামী লীগ নেতা বরগুনায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

0
29

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগেরউপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে বরগুনার রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে রবিবার সকালে বরগুনা যান। বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আমতলীর আওয়ামী লীগ নেতা বরগুনায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here