
মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
বরগুনার আমতলীতে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতাড়ন করা হয়েছে।
জেলেদের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ৯১৭ জনকে চাল বিতাড়ন করেন।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আঃ বাতেন দেওয়ান।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সামুদ্রিক জলসীমায় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য মানবিক সহায়তার কর্মসূচির আওতায়
বিশেষ চাল বরাদ্ধ দেয়।
আজ বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাছ আহরণে বিরত থাকা আঠারোগাছিয়া ইউনিয়নের ৯১৭ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ৫৬ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার সেলিম মাহমুদ। মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আরিফুর রহমান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও প্যানেল চেয়ারম্যান ও চাল বিতাড়ন কারী আঃ বাতেন দেওয়ান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিয়াকত আলী লিমন, সহ সকল ওয়ার্ডের সদস্যরা ।












