পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির কমিটি পূর্বেই ঘোষিত হয়েছে। শুধু বাকি ছিল পূর্বধলা উপজেলার। অবশেষে অনেক আলোচনা প্রায় দীর্ঘ চার বছর পর নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বিকালে সামাজিক যোগাযোগে প্রকাশিত কমিটিতে দেখা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারকে। আর সদস্য সচিব হয়েছেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরানকে।

এ ছাড়া পূর্বের আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন,হাবিবুর রহমান ফকির,আলহাজ্ব আহাম্মদ আলী সরকার, সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ, মোঃ সেলিম উদ্দিন, রুহল আমিন ফকির, আলহাজ্ব আঃ গণি, আনোয়ারুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হাবিবুর রহমান, মোঃ ইশতিয়াক আহম্মেদ বাবু, মোঃ সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, মোঃআঃ গফুর, মোঃ আঃমান্নান, মোহাম্মদ আতিকুর রহমান রনক, মোঃ হাসনাত, মোঃ আজিম উদ্দিন আরশাদ, মোঃ নাজমুল হক লিটন ও মোঃশেখ আঃরশিদ।

সদস্যরা হলেন,অধ্যক্ষ রাবেয়া আলী, আলহাজ্ব সাইদুর রহমান তালুকদার, আলহাজ্ব আঃ রহিম তালুকদার,মোঃ আশরাফ হোসেন তালুকদার, মোঃ মজিবুর রহমান মানিক, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, সাইফুল ইসলাম চৌধুরী সম্রাট, আলতাব হোসেন, বিল্লাল হোসেন, অন্তর ইসলাম রুবেল, মোঃ ইদ্রিস মেম্বার, সাজ্জাত হোসেন খোকন, আজিজুল হক সোহেল, আব্দুল ছাত্তার তালুকদার, আবতাব আহমেদ শাজাহান, আব্দুল মোমেন, ইকবাল হোসেন তালুকদার, মুসলিম উদ্দিন, এনায়েত কবির, ইউনুস খান বাবুল, মিরাস উদ্দিন, ফরহাদ খান, মোঃ আবুল কাশেম, মোঃ বাহাউদ্দিন খোকন, মোঃ খোরশেদ জমা, মোঃ আবু তাহেল ফকির, লায়ন মোঃ মজিবুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শওকত হোসেন তালুকদার, মোঃ আব্দুল্লাহ আল মামুন, এটিএম কামরুজ্জামান কাউসার, মোঃ হুমায়ুন কবীর ইদ্রিস, মোঃ গোলাম মোস্তফা বাচ্চু, মোঃ কাজিম উদ্দিন,মোঃ আবু তাহের, মোঃ আঃ মতিন, মোঃ শামসুল হক মন্ডল, মোঃ মোফাজ্জল হোসেন লিটন, মাহমুদ মোস্তফা ঝলমল, মোঃ নজরুল ইসলাম, মোঃ আলী আহম্মেদ সুজন, এড. মজিবর রহমান, মোঃ মোজাহিদুল ইসলাম লেলিন, মোঃ নূরে আলম মুকুল, মোঃ ফরিদ আহম্মেদ, মোঃ মেজবাহ উদ্দিন রুমী, মোছাঃ মনোয়ারা বেগম, সৈয়দ মনিরুল হক জাহাঙ্গীর, আব্দুছ ছোবান সরকার, মোঃ রিফাত হাসান, তারা মিয়া তালুকদার।

দীর্ঘ চার বছর পর উপজেলা বিএনপির এ কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য আগামী ৩০ আগস্ট শনিবার বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন।


পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles