ভালোবাসার পথে সংগ্রামের ৪৭ বছর-বিএনপিকে শুভেচ্ছা আ. বাতেন দেওয়ানের

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. বাতেন দেওয়ান দেশবাসী, দলের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রণী শক্তি হিসেবে কাজ করছে। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময়ই আপোষহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

আ. বাতেন দেওয়ান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে অংশ নিতে হবে। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়েই জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।”

এছাড়াও আ. বাতেন দেওয়ান বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নামক পরাজিত শক্তি বিভিন্নভাবে বিএনপির অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ কারণে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

উপসংহারে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানান।


ভালোবাসার পথে সংগ্রামের ৪৭ বছর-বিএনপিকে শুভেচ্ছা আ. বাতেন দেওয়ানের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles