রুপগঞ্জ এ জাল কাবিন নামা করে, ধর্ষণ

রোমান মিয়া,রুপগঞ্জ উপজেলা প্রতিনিধি:

নারায়নগঞ্জের রূপগঞ্জে জাল কাবিননামা করে ১৭ দিন যাবৎ একই ঘরে বসবাস করে যুবতীকে ধর্ষণ করে আসছে এক লম্পট। এ ঘটনায় বুধবার রাতে এলাকাবাসীর হা তে ধরা পড়েন ওই লম্পট। পরে তার এলাকার বড় ভাই তাকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে নেন। এ ঘটনা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার। রূবেল ভূলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকার রজব আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ দিন যাবত আমলাবো এলাকায় একটি বাসা বাড়া নিয়ে যুবতীকে রাখেন। লম্পট রুবেল প্রতিদিন রাতে আসা যাওয়া করতো ওই যুবতীর বাসায়। পরে এলাকাবাসীর সন্দেহ হলে গত বৃহঃস্পতিবার রাত ১২ টায় ঐ ঘরে যুবতীর সাথে রুবেলকে অশ্লীল অবস্থায় আটক করেন। এলাকাবাসির প্রশ্নের সদউত্তর দিতে না পাড়ায় তাকে গণধোলাই দেয়। পরে হাটাবো এলাকার ছাত্রলীগ নেতা নিশাত মোল্লা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। তার একটি ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এই প্রতিবেদকের কাছে। রুবেল বিবাহিত ও তার ২টি সন্তান রয়েছে ও যুবতীর সাথে প্রতারণা করার সুষ্ঠু বিচারের দাবি জানায়।

কিন্তু এ বিষয়ে নিশাত মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম কোন ঘটনা আমার জানা নাই।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


রুপগঞ্জ এ জাল কাবিন নামা করে, ধর্ষণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles