বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণজয়ন্তী মেলা পরিদর্শন করলেন মন্ত্রী

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সরকারি বিভিন্ন দপ্তরের ৩৩টি স্টল নিয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে মুক্তির উৎসব ও সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌর মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গতঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বড়লেখা পৌর শহরের পি.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা প.প কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল চন্দ দত্তসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে তারুণ্য নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চায়িত হয় নাটক বোধদয়। এছাড়াও সপ্তাহব্যাপী মেলা চলাকালীন সময়ে মঞ্চ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়বিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সকলের সহযোগীতা কামনা করে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, আমরা প্রতিদিন গতানুগতিক আলোচনার বাহিরে বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করছি। প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে আমরা আলোচনা সভাগুলোর আয়োজন করবো অর্থাৎ একদিকে প্রদর্শনী সজ্জিত স্টলে কর্মকর্তাবৃন্দরা দর্শনার্থীদের মাঝে প্রচারণা চালাবেন অন্যদিকে বিষয়বিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে। তিনি বড়লেখার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

দৈএনি/হানিফ ফারভেজ

বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণজয়ন্তী মেলা পরিদর্শন করলেন মন্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles