
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:
আজ ২০/০৩/২০২২ তারিখ (রবিবার) সিমিত আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আবদুল খালেক মহানগরীর ১ নং ওয়ার্ডে এই কার্যক্রমের সূচনা করেন। এসময় খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইউসুপ আলী উপস্থিত ছিলেন। খুলনায় মোট ১,৯১,৭১৬ জন এই কার্যক্রমের সুবিধাভোগী। প্রাথমিক পর্যায়ে প্রতি কার্ডধারী ২ কেজি চিনি ( ৫৫ টাকা প্রতি কেজি), ২ কেজি ডাল( ৬৫ টাকা প্রতি কেজি) ২ লিটার সয়াবিন তেল( ১১০ টাকা প্রতি লিটার)মূল্যে লাভ করবেন। আজ খুলনায় ২০ হাজার কার্ডধারী এই সুবিধা পাবেন।





