
লালমনিরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা’ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আদিতমারী উপজেলাধীন কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়,
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি, লালমনিরহাট ২ আসনের বিগত ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী, রোকন উদ্দিন বাবুল। পথসভা শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কমলাবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী কুমড়ীরহাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন, কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি, লালমনিরহাট ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।”
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমিনুল ইসলাম, সাবেক সিঃ যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন-আহবায়ক নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ন-আহবায়ক মুস্তাফিজুর রহমান, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক এ.এইচ.এম ইদ্রিস আলী, যুগ্ন-আহ্বায়ক নুরুন্নবী ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক ওলিউর রহমান ফারুখ, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান, মহিষখোঁচা ইউনিয়ন বিএনপি,’র সভাপতি দুলাল মিয়া, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হবিবুর রহমান হবি, ভাদাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইবনে হাসান কাসুরি চঞ্চল, সারপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহিষখোঁচা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পলাশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্বাস আলী, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রুবেল, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার রনি, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম রকি, আদিতমারী উপজেলা কৃষক দলের আহবায়ক শরিফুল ইসলাম মিঠু, কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনসুর আলী, ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহাগ, কৃষকদলের সাবেক সভাপতি মাসুদ করিম, শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ জনসাধারণ গণসংযোগ ও পথসভায় অংশ নেন।










