ভোলার লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

0
28

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) মাগরিববাদ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন পাটওয়ারী, সফিউল্লাহ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।


ভোলার লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here