আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকিতে বিএনপির সংবাদ সম্মেলন

0
26

স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুমকী উপজেলা বিএনপি।

শনিবার সন্ধ্যা ৭ টায় পবিপ্রবি মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু। তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২৫টি মিথ্যা মামলা মাথায় নিয়ে ১৬ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন।তার পটুয়াখালীস্থ বাসভবনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অসংখ্য বার হামলা করেছে।তিনি ১/১১ এর সময় বড় পুকুরিয়া সংক্রান্ত মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ ১৯ মাস এবং ২০২৪ইং সালে প্রহসনের নির্বাচনের পূর্ববর্তী সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাড়ে ৫ মাস কারাগারে ছিলেন। বিগত সরকারের সময় তিনি বিভিন্ন মিথ্যা মামলায় ৮০০বারের অধিক সময় তিনি আদালতে হাজিরা দিয়েছেন।

তিনি আরও বলেন, পটুয়াখালী-১আসনে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে কেন্দ্র মনোনয়ন দিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের আশার প্রতিফলন ঘটেছে। পরিশেষে সবাইকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকিতে বিএনপির সংবাদ সম্মেলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here