দুমকিতে ৪নং আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

0
70

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলার  আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুকের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারস্হ জমজম রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” এ সময় তিনি নিজেকে ওই দায়িত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি,  এবারও দল আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।

”মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


দুমকিতে ৪নং আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here