স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে প্রাণ গেল নারীর

0
40

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ফারুক আহমেদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলেখা খাতুন ও তার স্বামী ফারুক আহমেদ মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।

পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে প্রাণ গেল নারীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here