রাজশাহীতে ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

অনলাইন ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দুর্গাপুর থানায় দায়ের হওয়া এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন তারা।

এই মামলার আসামিরা হলেন, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক কহিদুল ইসলাম, পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু এমদাদুল হক ও স্থানীয় ব্যবসায়ী মাহাবুর রহমান লাল্টু।

জানা গেছে, দুর্গাপুর উপজেলার পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে স্থানীয় এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অশালীন মন্তব্য করেন আসামিরা। এর প্রেক্ষিতে এমপি ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৩০ জানুয়ারি দুর্গাপুর থানায় মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় গত ৩১ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণের দিন ধার্য থাকলেও আসামীরা এদিন আদালতে হাজির হননি। রবিবার আদালতে হাজির হয়ে আসামিরা আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল বাহার জামিন আবেদন খারিজ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


রাজশাহীতে ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles