প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার নেওয়া ও প্রতারণার অভিযোগ

0
4

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে এক প্রবাসী স্বামীর স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্বামীর বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে যাওয়া, বৈবাহিক সম্পর্কের বিষয়ে তথ্য গোপন এবং পরবর্তীতে যৌতুক মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

তবে স্ত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারী প্রবাসী স্বামীর ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে ত্রিশাল উপজেলার তালতলা গ্রামের আবুল কালাম ওরফে কালুর মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তিনি প্রায় দুই মাস দেশে অবস্থান করেন।

পরে জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যান।

তিনি অভিযোগ করেন, বিদেশে যাওয়ার প্রায় চার মাস পর তাঁর স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে চলে যান। এ সময় তাঁর বোনের প্রায় দুই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগকারীর দাবি, বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের নজরে আসেনি। পরে স্ত্রী দীর্ঘদিন ধরে স্বামীর বাড়িতে ফিরে না আসায় স্বর্ণালংকারের বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

প্রবাসী স্বামী আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তাঁর কাছে কিছু তথ্য ও প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেছেন।

এ ছাড়া অভিযোগকারী দাবি করেন, বিয়ের আগে তাঁর স্ত্রীর আরও একটি বিয়ে হয়েছিল এবং বিষয়টি তাঁর ও তাঁর পরিবারের কাছে গোপন রাখা হয়েছিল। তবে এ অভিযোগের পক্ষেও তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

প্রবাসী স্বামীর আরও অভিযোগ, স্ত্রী স্বামীর বাড়িতে ফিরে না আসায় তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে যৌতুক মামলা করার ভয় দেখানো হচ্ছে।

এ ঘটনায় শ্বশুর ও দুই দুলাভাইয়ের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।


প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার নেওয়া ও প্রতারণার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here