নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

0
7

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে তুলারামপুর বাজার প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় তিনি চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক বিরোধ ও মারামারি এবং পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে তিনি স্থানীয় জনগণকে যথাসময়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।


নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here