নবীনগর বাজার থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

0
5

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বড় বাজারের ইসলামী ব্যাংকের নিচে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল। এ সময় পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস, এএসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেপ্তার রাজন মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


নবীনগর বাজার থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here