সোনাডাঙ্গা থেকে নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান মনি খানের ঝুলন্ত লাশ উদ্ধার

0
5

খুলনা জেলা প্রতিনিধি

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনি খান নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে নারীদের স্বাবলম্বী করতে বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে দরজায় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের ভেতর থেকে সিটকিনি লাগানো দরজা ভেঙে মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহে পচন ধরায় ফ্ল্যাটের ভেতরে ও আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


সোনাডাঙ্গা থেকে নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান মনি খানের ঝুলন্ত লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here