আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

0
3

মো. রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেস ক্লাব থাকা প্রয়োজন।”

তিনি বলেন, কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

রবিউল বাশার আরও বলেন, আশাশুনি প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। ভবন নির্মাণসহ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুর সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, পিএসআই দীপ্তিস ঢালী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মিডিয়া বিভাগের সভাপতি শাহ ওহিদুজ্জামান শাহিনসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।


আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here