
কে.এম ওমর ফারুক.মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে সফররত ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনজুর হোসাইনকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাদের সিকদারের উদ্যোগে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।এসময় কাজী মনজুর হোসাইনের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।পরে আয়োজিত নৈশভোজে বিএনপি নেতারা ও প্রবাসীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে মতবিনিময় হয়।পাশাপাশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মনজুর হোসাইন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকা এবং দেশের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন,সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, যুব নেতা আরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, মো. পিয়াস এনায়েত তালুকদার ও ন্যাশনাল ব্যাংক মালদ্বীপের মানি এক্সেন্জ হাউজের কর্মকর্তা মো. লোকমান হোসেন প্রমুখ।
নৈশভোজ শেষে কাজী মনজুর হোসাইনের সঙ্গে উপস্থিত সকলে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।













