বাকেরগঞ্জে সেনানিবাস সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

0
68

মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বরিশাল সেনানিবাস সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফোরকান মোল্লার নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমকালে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সদস্য মো. রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য অহিদুল ইসলাম স্বপন এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সিকদার।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভরপাশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খান মিজান, বিএনপি নেতা মো. সুজন খলিফা, মো. নাঈম আকন ও আল রিয়াদ খান রিমু।

উক্ত কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ওয়ার্ডের সহকারী প্রশাসকবৃন্দ এবং ইউনিয়নের স্বাস্থ্যকর্মীসহ ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয় অংশ নেন।

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সংক্রামক ব্যাধি রোধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


বাকেরগঞ্জে সেনানিবাস সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here