নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

0
24

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্যদের উপস্থিতিতে এসব পরীক্ষা গ্রহণ করা হয়। এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস এবং নড়াইল পুলিশ লাইন্সের আরআই বিএম শাহাদৎ হোসেন।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যদের মূল্যায়ন করা হয়।


নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here