ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনায় অবসরপ্রাপ্ত সিআইডি পরিদর্শকের মৃত্যু

0
11

খুলনা জেলা প্রতিনিধি

খুলনা নগরীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অবসরপ্রাপ্ত (সিআইডি) পরিদর্শক (ইনস্পেক্টর) মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ফজলুর রহমানের মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মেয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সোমবার দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে যশোর থেকে খুলনায় আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

​পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত অবস্থায় অবসরপ্রাপ্ত  সিআইডি কর্মকর্তা ফজলুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনায় অবসরপ্রাপ্ত সিআইডি পরিদর্শকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here