অভাবে অনাগত সন্তানকে দত্তক দেওয়ার চুক্তি, বরিশালে চাঞ্চল্য

0
4

বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালে অভাবের তাড়নায় নিজের অনাগত তৃতীয় সন্তানকে দত্তক দেওয়ার জন্য ১০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি করেছেন এক অসহায় মা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই নারীর গর্ভে আগে থেকেই ২টি সন্তান রয়েছে। তার স্বামী পেশায় রিকশা চালক। দুই সন্তানের ভরণপোষণেই হিমশিম খাচ্ছেন পরিবারটি। এমন অবস্থায় তৃতীয় সন্তানের চিকিৎসা ও ভরণপোষণের খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

চুক্তিপত্র অনুযায়ী, তার এক প্রতিবেশী অনাগত সন্তানকে দত্তক হিসেবে গ্রহণের প্রস্তাব দেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বলা হয়, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে চিকিৎসা খরচ বাবদ নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা প্রদান করেছেন। সন্তান প্রসবের পর প্রথম পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে তার সন্তানকে দ্বিতীয় পক্ষের কাছে দত্তক হিসেবে হস্তান্তর করবেন। ভবিষ্যতে ওই সন্তান দ্বিতীয় পক্ষের পরিচয়ে লালিত-পালিত হবে এবং তাদের বৈধ ওয়ারিশ হিসেবে পরিচিত হবে।

এ বিষয়ে আইনজীবীরা জানান, বাংলাদেশে এভাবে শুধুমাত্র স্ট্যাম্পে সই করে দত্তক প্রদান আইনত বৈধ নয়। আদালতের মাধ্যমে বৈধ দত্তক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অন্যথায় এটি মানব পাচার আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।


অভাবে অনাগত সন্তানকে দত্তক দেওয়ার চুক্তি, বরিশালে চাঞ্চল্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here