কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের হামলায় আহত ২

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার রাত ১০টায় কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের সাব-মাঝি (কমিউনিটি নেতা ) মো. কালাবদা এবং ক্যাম্পটির বাসিন্দা মোহাম্মদ বাসার। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ক্যাম্পটিতে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে সাব-মাঝি কালাবদা আরেক রোহিঙ্গা বাসারের সঙ্গে কথা বলছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা কালাবদাকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে কালাবদাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে এবং বাসারকে একই এলাকার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা। চিকিৎসারা জানিয়েছেন, তারা গুরুতর আহত হলেও আশঙ্কামুক্ত। ঘটনাস্থলে পুলিশের একটি দল অবস্থান করছে। ক্যাম্পটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে এপিবিএন অভিযান চালাচ্ছে।


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের হামলায় আহত ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles