বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজসেবী সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা-পৃষ্টপোষক, কার্যকারি পরিষদের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বড়লেখা হিফজুল কোরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে (১৫ এপ্রিল) শুক্রবার বিকেল ৫ ঘটিকায় পৌর শহরের হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, সংগঠনের বাংলদেশ প্রতিনিধি ও প্রধান সম্বনয়ক শিক্ষক সেলিম উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ব্যবসায়ী শামছুল ইসলাম পুতুল, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ব্যবসায়ী আব্দুল খালিক, সিনিয়র সহ-সভাপতি মো. মাছুম আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন আহমদ, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন, মানব সেবা সংস্হার সাধারন সম্পাদক মোহাম্মদ শুভ, মায়ার সিলেট অনলাইন চ্যানেল প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল প্রমুখ।

এসময় দেশ-জাতি ও প্রবাসী কল্যাণ পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হিফজুল কোরআনা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা খলিলুর রহমান।

ইফতার পরবর্তী সময়ে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানায় ২ বস্তা চাল, ডাল, আলু, পেয়াজ, সোয়াবিন, ছোলা, খেজুরসহ অন্যান্য খাদ্য দ্রবাদি প্রধান করা হয়।


বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles