তামাবিল স্থলবন্দরের স্টেক হোল্ডারদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
127


তামাবিল স্থলবন্দরের সকল প্রকার সরকারী বেসরকারী সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে আধুনিক বন্দর হিসাবে গড়ে তোলা হবে। বন্দরের সুবিধা আধুনিক সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি।


তামাবিল স্থলবন্দরের আয়োজনে সিলেটের সর্ববৃহত স্থলবন্দর স্টেক হোল্ডারদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাষ্টমের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানী কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর আমদানী কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। বক্তরা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয় মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আর্কষণ করেন। তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে এসকল বিষয় সমাধান করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে আধুনিক স্থলবন্দর হিসাবে ররূপ লাভ করবে।


তামাবিল স্থলবন্দরের স্টেক হোল্ডারদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here