
শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়ার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পর্শের সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক, স্পর্শের উপদেষ্টা ছিদ্দিক আহমদ, এম. এ গণি, গর্ভনিংবডির চেয়ারম্যান আহমদ হোসেন খান, কবি ও শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম, সাংবাদিক আবু তাহের রাজু ও আহমদ রেজা চৌধুরী, স্পর্শের যুগ্ম সম্পাদক আফজালুর রহমান স্বপন।
অন্যান্যদের মধ্যে স্পর্শের কেন্দ্রীয় কমিটিসহ ইউনিয়ন শাখা সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





