জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

0
95

সিলেট তামাবিল মহা-সড়কের জৈন্তাপুর বাঘের সড়ক ধামড়ী ব্রিজ নামক স্থানে নদীতে ট্রাক দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
১৪ ফেব্রুয়ারী রোববার ভোরে সাড়ে ৬টায় দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহতরা হল- জৈন্তাপুর উপজেলার নিজপাট বন্দরহাটি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে এবাদুর রহমান খোকন(২৭) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরী পশ্চিমপাড়া গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ(৩৫)। নির্বাহী ম্যাজিষ্ট্যাটের অনুমতি নিয়ে রোববার রাতেই নিহতেদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।


দূর্ঘটনায় খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স‘র কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। এসময় জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স‘র সিনিয়র ফায়ার ফাইটায়ার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৭জন কর্মকর্তাগন সকাল ৭টা থেকে সাড়ে সকাল ১০টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে নদীতে পড়ে থাকা ট্রাকের দরজা ভেঙ্গে নিহতদের লাশ উদ্ধার করেন। এলাকাবাসী ও উদ্ধারকারী সূত্রে যানাযায়, ভোর রাতে সিলেট হতে ছেড়ে আসা জৈন্তা অভিমুখে ট্রাক ঢাকা-মেট্রো-ট-২৪-১০০০ সিলেট তামাবিল সড়কের ধামড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় এসে দূর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে ট্রাকের চালক ও বড় নয়াগাং নদীর বালু ব্যবসায়ী নিহত হন।


জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স‘র সিনিয়র ফায়ার ফাইটায়ার মোস্তাফিজুর রহমান জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা অনেক চেষ্টা করে গাড়ির ভেতর হতে লাশ দু‘টি উদ্ধার করি। তিনি আরও জানান, নদীতে পানির গভীরতা ও কাঁদা মাটি থাকায় আমাদেরকে উদ্ধার কাজ করতে কিছুটা বিলম্ব হয়েছে। স্থানীয় জনগনের সহযোগিতায় ট্রাকের দরজা ভেঙ্গে লাশ দু‘টি উদ্ধার করি।


জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here