
মোঃমেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা সিটি করপোরের্শন নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৬ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ১৯ মে সকাল ৯ টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। শুরুতে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম আরম্ভ হয়।রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী সহ অনন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদ পারভেজ খান ইমরান, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু,কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকরদলে সভাপতি নিজাম উদ্দিন কায়সার সহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন,সাধারণ কাউন্সিল পদে ১২০,মহিলা কাউন্সিল পদে ৩৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়।





