রাস্তা মেরামতে কুড়ারবাজার ইউপির ৩নং ওয়ার্ড জমিয়ত

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

কুড়ারবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড জমিয়তের উদ্যোগে শুক্রবার (২২-৭-২২) আঙ্গুরা মুহাম্মপুর পুরাতন মাদ্রাসার পূর্ব পাশের রাস্তা মেরামত করা হয়েছে।

বন্যার পানিতে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষক,শিক্ষার্থী সহ সকল জনগণের যাতায়াত ব্যবস্থা কঠিন অবস্থায় চলে যায়। তাই সকল জনগণের সুবিধার কথা চিন্তা করে নিজেদের সকল সদস্যবৃন্দদেরকে সাথে নিয়ে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত হয় ( ৩নং ওয়ার্ড) জমিয়ত পরিবার। এসময় তারা ইট,বালু,কনক্রিট সহ অন্যান্য সামগ্রী দ্বারা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেন।

উক্ত কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মাওঃ নাযিম উদ্দিন মিনু, সাধারন সম্পাদক মাওঃ আজাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ ছালেহ আহমদ,মাওঃ শিহাব উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওঃ সাহেদ আহমদ, যুব জমিয়ত কুড়ারবাজার ইউপি শাখার সভাপতি হাঃ আব্দুল ফাত্তাহ,ছাত্র জমিয়ত (৩নং ওয়ার্ড) শাখার সভাপতি মাওঃ তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক হাঃ সিদ্দীকুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ,সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম, অর্থ সসম্পাদক হাঃ মাবরুর, প্রচার সম্পাদক নোমান হুসাইন,প্রশিক্ষণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ,সাহিত্য সম্পাদক হাঃ সুলতান, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, পাঠাগার সম্পাদক তামিম মাহমুদ,সহ মাদরাসা শিক্ষার্থীগণ ও এলাকার জনগণ উপস্থিত ছিলেন।


রাস্তা মেরামতে কুড়ারবাজার ইউপির ৩নং ওয়ার্ড জমিয়ত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles