
মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি:
নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। এ সময় ফাউন্ডেশনের সভাপতি শায়খ মাওলানা আহমাদুল্লাহ, বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া এক্টিভিটিস্ট সাইমুম সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি শায়খ মাওলানা আহমাদুল্লাহ -এর হাতে ঐতিহ্যবাহী বারকি নৌকার একটি স্মারক তুলে দেন।





