
মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থানার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নিমসার জুনাব আলী কলেজ।উক্ত কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার এর বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ এবং ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ, প্রথম স্ত্রী থাকা অবস্থায় কলেজের একজন খন্ডকালীন শিক্ষিকাকে বিয়ে করা সহ নানাবিধ অভিযোগ এর কথা দীর্ঘদিন যাবৎ আলোচনা, সমালোচনা প্রচার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত কলেজের ছাত্র ছাত্রীরা দুপুরে নিমসার জুনাব আলি কলেজের ক্যাম্পাসে পোষ্টার, ফ্যাস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধনে অংশগ্রহণ করে। ছাত্রীদের অভিযোগ অধ্যক্ষ মামুন মিয়া মজুমদারের কলেজর একাধিক ছাত্রির মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্যক্তো করে থাকে। ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজে এসে নিজেদের মাঝে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে ক্লাস বর্জন করে প্রিন্সিপালের অপসারণের দাবিতে বিক্ষোভ করে ।
খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।





