ভয়াল ২১শে আগস্ট উপলক্ষে মাদারীপুর যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি:

২০০৪ সালের ভয়াবহ ২১ আগস্ট বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় মাদারীপুর জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাদ আছর শহরের ইটেরপুল জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার, সহসভাপতি আবু সাইদ রিজেন,
যুগ্ম সাধারণ সম্পাদক নাইম খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, নজরুল ইসলাম মনির, প্রচার সম্পাদক আব্বাস উদ্দীন, জনশক্তি বিষয়ক সম্পাদক খোকন উকিলসহ স্হানীয় মসজিদ ইমাম ও মুসল্লীগন।

এসময়ে ২১ শে আগষ্ট গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বহন করে অসুস্থ জীবন যাপনকারী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আহত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।


ভয়াল ২১শে আগস্ট উপলক্ষে মাদারীপুর যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles