রায়পুরায় অপহরণ স্কুলছাএী উদ্ধার এবং অপহরণকারী গ্রেপ্তার

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরা দশম শ্রেনীর অপহরণ স্কুলছাএীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করে এবং অপহরণকারী জীবন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

২৩ আগস্ট রোজ মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটে জীবনের এক আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ স্কুলছাএীকে পুলিশ উদ্ধার করে।

২৪ আগস্ট বুধবার সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তারকৃত জীবন মিয়া রায়পুরা উপজেলার অলিপুর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের স্বপন মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি জানান,স্কুলছাএী অপহরণের ঘটনায় সিসি টিভি ফুটেজসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী জীবনের অবস্থান নিশ্চিত করে রায়পুরা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ চেষ্টায় ঘটনার একদিন পরেই অপহারণ স্কুলছাএীকে উদ্ধার ও অপহারণকারী জীবনকে গ্রেপ্তার সক্ষম হয়।তবে তার সহযোগীদের কাউকেই গ্রেপ্তার করতে পারিনি সেই সাথে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি এখনো ও উদ্ধার করা সম্ভব হয়নি।তাদেরকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

জানাযায়,গত ২১ আগস্ট রোজ রবিবার বিকালে উপজেলার লোচনপুর এলাকার স্কুলছাএী থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় জীবন মিয়া ও তার ৪ জন সহযোগী। এ ঘটনায় অপহারণ স্কুলছাএীর বাবা আমির হোসেন সোমবার রায়পুরা থানায় একটি অভিযোগ করেন।


রায়পুরায় অপহরণ স্কুলছাএী উদ্ধার এবং অপহরণকারী গ্রেপ্তার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles