বড়লেখায় চা শ্রমিকদের সড়ক অবরোধ

0
86

হানিফ পারভেজ,বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় দৈনিক ৩০০ টাকা মজুরীর দাবিতে অনড় উপজেলার ১৮টি চা বাগানের শ্রমিকরা।

কর্মবিরতির অংশ হিসেবে বুধবার (২৪ আগষ্ট)দুপুরে পৃথক দুইটি স্থানে চা শ্রমিকরা কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন।

এসময় সড়কের উভয় পাশে কয়েশ’ গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

জানা যায়,টি বোর্ডের মালিকানাধীন নিউ সমনবাগ, পাথারিয়া, মোকাম ও ব্যক্তি মালিকানাধীন রশিদাবাদ চা বাগানের প্রায় ১১ হাজার চা শ্রমিক নিজেদের বাগান থেকে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলার দক্ষিণভাগ বাজারে যান। সেখানে কুলাউড়া-চান্দগ্রাম মহাসড়কের দক্ষিণভাগ হাইস্কুল রোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
অপরদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরামতনগর ও লক্ষীছড়া চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় রাস্তার উভয় পাশে কয়েকশ’ বড় ও ছোট যানবাহন আটকা পড়ে তীব্র জটের সৃষ্টি হয়। সড়কের ওপর প্রায় দুই ঘন্টা অবস্থান নেয়ার পর উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দৈনিক মজুরী ৩০০ টাকা দাবি যৌক্তিক জানিয়ে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ছাত্রলীগ নেতা মাছুম আহমদের সঞ্চালনায় দক্ষিণভাগ বাজারের অবরোধ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল রিকমুন, সম্পাদক জয় বোনার্জি, শ্রমিক নেতা লতিকা রিকমুন, অজিত রবি দাস, সজল তাতী, রিতা মুন্ডা, নারায়ন কালোয়ার, রাঙা সাওতাল প্রমুখ।


বড়লেখায় চা শ্রমিকদের সড়ক অবরোধ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here